প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ২০:০১ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ২০:০৩ পিএম
বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবি। ছবি: সংগৃহীত
দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যায় জড়িত থাকার অভিযোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির পদ স্থগিত করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পদ স্থগিত করার বিষয়টি জানিয়ে তাকে চিঠিও দেওয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, তানজিল জাহান তামিম হত্যায় জড়িত থাকার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনে রবির নাম ওঠে আসে। যার প্রেক্ষিতে হত্যা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রবির সব সাংগঠনিক পদ স্থগিত থাকবে। সেটি জানিয়ে আজ তাকে চিঠি দেওয়া হয়েছে।
এর আগে গত ১১ অক্টোবর রবিকে শোকজ নোটিশ দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়। রবি এর জবাবও দিয়েছে। এরই মধ্যে তিনি বিবৃতি দিয়ে ও অডিও বক্তব্য প্রচার করে তানজিল জাহান তামিম হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করে তার অবস্থান ব্যাখ্যা করেছেন।
তানজিল জাহান তামিম হত্যার ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার। যার মধ্যে তিন নম্বর আসামি শেখ রবিউল আলম রবি।