× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণতন্ত্রকে অর্থবহ করতে সহাবস্থান জরুরি : শিমুল বিশ্বাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৫ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭ পিএম

গাজীপুর কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে বিএনপি নেতাকর্মী ও জনতার ঢল।  ছবি : সংগৃহীত

গাজীপুর কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে বিএনপি নেতাকর্মী ও জনতার ঢল। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের সমম্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, স্বৈরশাসক দেশে ভিন্নমত সহ্য করতে পারত না। তাই বিরোধী নেতাকর্মীদের ওপর বছরজুড়েই চলত নিপীড়ন-নির্যাতন। দেশের গণতন্ত্র মজবুত করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক সহাবস্থান। যেটি ফ্যাসিস্ট আওয়ামী সরকার কখনও তা করেনি। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল শ্রমিক-জনসভায় সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শিমুল বিশ্বাস বলেন, হাজারো জীবনের বিনিময়ে পাওয়া বাকস্বাধীনতা এবং কাঙ্ক্ষিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে। এজন্য প্রয়োজন নির্বাচিত সরকার। যে গণতন্ত্রের জন্য বিপ্লব সংগঠিত হয়েছে, জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তা পরিপূর্ণতা পাবে না।

গার্মেন্টস, ঔষধ কারখানাসহ বিভিন্ন  শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর-বিশৃঙ্খলা প্রতিরোধ, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও শ্রমিক কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন, পতিত স্বৈরশাসক রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এ থেকে দেশকে আবারও স্বয়ংসম্পূর্ণ করতে হলে অভিজ্ঞ প্রশাসন লাগবে। যা অন্তর্বর্তী সরকার দ্বারা পুরোপুরি সম্ভব না। বিএনপি দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় ছিল। এ দলটি গণমানুষের দল। আমরা জানি কীভাবে রাষ্ট্রকে নতুন করে গড়ে তুলতে হয়। এর আগে শহীদ জিয়া এবং খালেদা দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করেছিল। এবার জনগণের সহযোগিতায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র এবং অর্থনীতিকে সমৃদ্ধ করতে বদ্ধপরিকর। 

শ্রমিক দল নেতা সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডা. এজেডএম জাহিদ হোসেন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. রিয়াজুল হান্নান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা