× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন পার্বত্য জেলায় সংকট উত্তরণে রাজনৈতিক সমাধান খুঁজুন : সাইফুল হক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৩ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫০ পিএম

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: সংগৃহীত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: সংগৃহীত

জরুরি ভিত্তিতে পার্বত্য জেলাসমূহে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শনিবার ( ২১ সেপ্টেম্বর) বিকালে এক বিবৃতিতে তিনি পার্বত্য জেলাসমূহে সংকট উত্তরণে রাজনৈতিক সমাধানের পথ খোঁজারও আহ্বান জানান তিনি। 

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘটিত সহিংসতা ও হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে সাইফুল হক বলেন, গত দুই দিনের ঘটনায় পাহাড়ি জনগোষ্ঠীসহ তিন জেলার  সাধারণ মানুষের জানমালের গুরুতর নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানও আক্রান্ত হয়েছে। ভয় ও আতঙ্কে জনজীবন অচল হয়ে পড়েছে। বিশেষ স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টিরও অপতৎপরতা অব্যাহত রেখেছে। পাহাড়ে সহিংসতা চলতে দিলে তা দেশের নিরাপত্তা ঝুঁকিও বাড়িয়ে তুলতে পারে বলেও জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, পার্বত্য তিন জেলার সংকটের কোন সামরিক সমাধান নেই। রাজনৈতিকভাবেই সংকটের সমাধান করতে হবে। আগেকার সরকারগুলো জোর-জবরদস্তি করে, দমন করে শাসন করার নীতি কৌশল এখন পরিবর্তন করতে হবে। 

তিনি আরও বলেন, পার্বত্য তিন জেলার পাহাড়ি জনগোষ্ঠী ও বাঙালিদের মধ্যকার  অবিশ্বাস, অনাস্থা, অস্থিরতা ও বিরোধের রাজনৈতিক সমাধান বের করতে হবে। ১৯৯৭ সালে স্বাক্ষরিত শান্তিচুক্তি পাহাড়ে শান্তি আনতে পারেনি। গোটা শান্তিচুক্তির পর্যালোচনাও জরুরি হয়ে পড়েছে।

তিনি অনতিবিলম্বে পার্বত্য জেলাসমূহে সামরিক-বেসামরিক সকল ধরনের সহিংসতা বন্ধ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কার্যকারি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসাথে সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের পুনর্বাসনেরও দাবি জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা