× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৩ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৮ পিএম

গণসমাবেশে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। প্রবা ফটো

গণসমাবেশে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। প্রবা ফটো

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত গণসমাবেশে যোগ দিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ) দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে। প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন তিনি।

আড়াইটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার আগে থেকেই ছোট ছোট মিছিল নিয়ে আসছেন দলটির নেতাকর্মীরা। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও আশপাশ এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠছে। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে ছোট ছোট মিছিল আসছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন। সমাবেশ কেন্দ্র করে কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনায় থাকবেন প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। এ ছাড়া জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও  সিনিয়র নেতারা গণসমাবেশে বক্তব্য দেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা