× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই মাসে ‘জাতীয় গ্রাফিতি অঙ্কন’ সপ্তাহ পালনের আহ্বান স্বপনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১২ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১৯ পিএম

জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি: সংগৃহীত

জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি: সংগৃহীত

ছাত্রজনতার নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের স্মরণে প্রতিবছর জুলাই মাসে ‘জাতীয় গ্রাফিতি অঙ্কন’ সপ্তাহ পালনের উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) জেএসডির রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় এ আহ্বান জানান তিনি। দলের ঢাকা মহানগরের প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন নগর সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী। 

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গণআকাঙ্ক্ষা ও বিকশিত চেতনার প্রতিফলন ঘটেছে গ্রাফিতের মাধ্যমে। ছাত্রছাত্রীরা গ্রাফিতের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন চিত্রায়িত করেছে। 

সারা বাংলাদেশের দেয়াল লিখন তথা গ্রাফিতি বৈষম্যবিরোধী সমাজ প্রতিষ্ঠাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে উদ্ভাসিত করেছে। এই ঐতিহাসিক কর্মকাণ্ড নতুন বাংলাদেশ গঠনে গভীর ও গুরুত্বপূর্ণ।

গণঅভ্যুত্থানের পর সারা দেশে চিত্রিত অসাধারণ আবিষ্কার গ্রাফিতিসমূহ ইতিহাসে অন্তর্ভুক্তির লক্ষ্যে দেয়াল হতে মুছে যাওয়া বা বিবর্ণ হওয়ার পূর্বেই সরকারী উদ্যোগে-ডিজিটাল ফরমেটে গ্রাফিতিসমূহের সকল ডকুমেন্টেশন ধারণ করতে হবে, পুস্তক ও স্মারক গ্রন্থরূপে আকারে সংরক্ষণ ও প্রকাশ করতে হবে, জুলাই জাদুঘরে গ্রাফিতি প্রদর্শনের ব্যবস্থা করতে হবে ও জুলাই হত্যাকাণ্ডের স্মরণে প্রতিবছর জুলাই মাসে ‘জাতীয় গ্রাফিতি অঙ্কন’ সপ্তাহ পালনের উদ্যোগ গ্রহণ করতে হবে।  

তিনি আরও বলেন, এই অনন্য গণঅভ্যুত্থান এবং পরাক্রমশালী স্বৈরাচারের বিদায় বাংলাদেশে ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ প্রতিষ্ঠার লড়াইকে প্রেরণা যোগাবে।

এতে আরও বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি বেগম তানিয়া রব, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, ডাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক নুরুল আক্তার, মোশারফ হোসেন, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সী, মোহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ মোস্তাক, আবুল কালাম, নাসির উদ্দিন স্বপন, এস এম মনিরুজ্জামান মনির, সৈয়দ ওমর ফারুক সেলিম, রফিকুল ইসলাম রাজা, মফিজুর রহমান বাবুল, মোহাম্মদ মনির হোসেন, নুরে আলম বাবু, মোহাম্মদ সোহেল।

সভায় বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ জেএসডিতে যোগদান করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা