× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপদেষ্টা নাহিদ-আসিফের ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র কার্যক্রম স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৩ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৬ পিএম

উপদেষ্টা নাহিদ-আসিফের ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র কার্যক্রম স্থগিত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র সব কমিটি ও কার্যক্রম স্থগিত করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এর আগে গত বছরের ৪ অক্টোবর শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, রাজনৈতিক ব্যক্তি, পরিসর ও সংস্কৃতি নির্মাণ, শিক্ষার্থী কল্যাণ, ছাত্র-নাগরিক রাজনীতি নির্মাণকে ও রাষ্ট্র-রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম ছিলেন এ সংগঠনের সদস্য সচিব আর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক।

৩১ সদস্যের এ কমিটির অনেকেই বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সহসমন্বয়ক পদে আছেন।

এমন এক সময়ে গণতান্ত্রিক ছাত্রশক্তি তাদের কমিটি ও কার্যক্রম স্থগিত করেছে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করেছে।

শুক্রবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আট দফা বা নয় দফার অন্যতম একটি দফা ছিল ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা। কিন্তু সেই কথাই অনেকেই এখন ঘুরিয়ে-ফিরিয়ে বলার চেষ্টা করছেন। সমন্বয়কদের অনেকেই এখন ছাত্ররাজনীতির পক্ষে দাঁড়িয়েছেন। তারা এটি মেনে নেবেন না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা