× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা হয়েছে : কাজী মনিরুজ্জামান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৩ পিএম

রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, ‘আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি তো চিন্তা করিনি বেঁচে ফিরে আসব। আর সেই স্বৈরাচার শেখ হাসিনার সরকার অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে।’

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রূপগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগ সরকারের এজেন্টদের চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধের লক্ষ্যে গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কাজী মনিরুজ্জামান মনির বলেন, ‘নমিনেশন বা এমপি-মন্ত্রী আমি কিছুই চাই না। আমি চাই রূপগঞ্জের সর্বস্তরের মানুষের ভালোবাসা নিয়ে থাকতে। আমি ভালোবাসা বিচ্ছিন্ন করতে পারব না।’

তিনি বলেন, ‘বিগত আওয়ামী স্বৈরাচারী সরকার আমাকেসহ আমাদের বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা হামলা দিয়ে অনেক নির্যাতন করেছে। আর এই মিথ্যা মামলা বোঝা নিয়ে আদালত পাড়ায় প্রতিদিন দৌড়াতে হয়েছে।’

এ সময় যারা সন্ত্রাস ও নৈরাজ্য করবে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারে দেন তিনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহিন মিয়া। সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা।

সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ুম প্রধান, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম ইমন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসম্পাদক মাহফুজুর রহমান, বায়োজিত মিয়া, জাহাঙ্গীর আলম, সোহেল মিয়া, শাহজাদা মিয়া, জাকারিয়া, আলী আহমেদ, আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, কাজী নাছির উদ্দিন পারভেজ, জাকির হোসেন রিপন, দাউদ মোল্লা, সাহেদ প্রধান, আব্দুল জলিল মিয়া, মজিবুর রহমানসহ আরও অনেকে।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত, নিহত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা