× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাল খালেদা জিয়ার ১৭তম কারামুক্তি দিবস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫২ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৪ পিএম

কাল খালেদা জিয়ার ১৭তম কারামুক্তি দিবস

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ১৭তম কারামুক্তি দিবস কাল বুধবার (১১ সেপ্টেম্বর)।

২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্যান্টনমেন্টের মঈনুল রোড়ের বাড়ি থেকে খালেদা জিয়াকে গ্রেপ্তার করে। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তাকে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে দলীয় প্রধানের মুক্তির এ দিনটিকে কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি।

২০০৭ সালে খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর আদালত জামিন আবেদন বাতিল করলে সংসদ ভবন এলাকার একটি বাড়িকে সাবজেল ঘোষণা করে তাকে সেখানে রাখা হয়। এরপর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন নিজের একাদশ ও দ্বাদশ কারামুক্তি দিবসেও কারাগারেই ছিলেন।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুর্নীতির এই দুই মামলার দণ্ড থেকে গত ৬ আগস্ট মুক্তি পেয়েছেন খালেদা জিয়া। রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতাবলে তাকে মুক্তি দেন। মুক্তির পর এখন গুলশানের বাসা ফিরোজায় আছেন খালেদা জিয়া।

চিকিৎসকরা জানিয়েছেন, নানা অসুস্থতা থাকলেও এতদিন পর মুক্তি পাওয়ায় পারিবারিক পরিবেশে মানসিকভাবে স্বস্তিতে দিন কাটাচ্ছেন তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন খালেদা জিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা