× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানবন্দরে মির্জা ফখরুল

কেয়ারটেকার গভর্নমেন্টের স্থায়ী সমাধান চায় বিএনপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৯ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থার স্থায়ী সমাধান চায় বিএনপি। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে রাত সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বিএনপি মহাসচিব। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। 

রাষ্ট্র মেরামতে সংস্কার ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেন, সংস্কার তো করতেই হবে। আমরা কীভাবে সংস্কার চাই, সে কথা তো আমরা আগেই বলেছি। যেমন আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে একটা স্থায়ী ব্যবস্থা করার কথা ৩১ দফায় আগেই বলেছি। সংবিধানে আমরা দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট যুক্ত করার কথা বলেছি। এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। সুতরাং নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে বিএনপি। 

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, তা যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। 

৫ আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছেÑ এ বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, আসলে অপপ্রচার হচ্ছে বেশি। সাধারণত এ দেশের মিডিয়া খুব ভালো রোল প্লে করে, কিন্তু দুর্ভাগ্যজনকÑ কিছু মিডিয়া ও সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হয় উদ্দেশ্যমূলকভাবে। আমি মনে করি, বিপ্লবের পরে একটু সমস্যা থাকে, এটা কাটিয়ে উঠতে সক্ষম হবে। 

এ সময় অন্যান্য নেতার মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা