× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ০১:০১ এএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসে একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন বলে জানান বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী।

তিনি বলেন, স্যার হেলথ চেকআপের জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে দুজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। ইতোমধ্যে তাদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে। ৭ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এর পর থেকে প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। সর্বশেষ ৪ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম ফলোআপ চিকিৎসায় ২৭ আগস্ট সিঙ্গাপুর গেছেন। ওই সময় দেশের বন্যা পরিস্থিতির অবনতি ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থাকায় বিএনপি মহাসচিব স্ত্রীর সঙ্গে যেতে পারেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা