× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ওয়ার্কার্স পার্টিকে আলোচনা থেকে বঞ্চিত করার অধিকার অন্তবর্তী সরকারের নেই’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ২২:২৮ পিএম

‘ওয়ার্কার্স পার্টিকে আলোচনা থেকে বঞ্চিত করার অধিকার অন্তবর্তী সরকারের নেই’

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা আলোচনায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে আমন্ত্রণ জানানোর দাবি জানিয়েছে দলটি।

শনিবার (৩১ আগস্ট) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ডাকা হবে না বলে আমরা শুনেছি। একটি পার্টির মতামত অগ্রাহ্য করার বিষয়টি পরিপূর্ণভাবেই বৈষম্যমূলক ও অগণতান্ত্রিক। আইনি কোন বিধি নিষেধ না থাকার পরও ওয়ার্কার্স পার্টিকে আলোচনা থেকে বঞ্চিত করার অধিকার এই অন্তবর্তী সরকারের নেই।

বিবৃতি বলা হয়, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় প্রধান উপদেষ্টা সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিলেও বিশেষ কিছু রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবেন না। তন্মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ডাকা হবে না বলে আমরা শুনেছি। এক যাত্রার পৃথক ফলের এরূপ সিদ্ধান্ত অন্তবর্তী সরকার কেন নিচ্ছেন তা আমাদের বোধগম্য নয়।

এদেশের প্রতিটি গণসংগ্রামের লড়াকু, আইনি নিবন্ধিত পার্টি যার রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের ইতিহাসের বাকমোড়ে তাদের নাম লেখা রয়েছে, সেরূপ একটি পার্টির মতামত অগ্রাহ্য করার বিষয়টি পরিপূর্ণভাবেই বৈষম্যমূলক ও অগণতান্ত্রিক। আইনি কোন বিধি নিষেধ না থাকার পরও ওয়ার্কার্স পার্টিকে আলোচনা থেকে বঞ্চিত করার অধিকার এই অন্তবর্তী সরকারের নেই। একটি রাষ্ট্রীয় নিবদ্ধিত পার্টির অধিকারকে অস্বীকার করা হচ্ছে যা স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য সহায়ক নয়। আমরা দাবি করব দেশের চলমান রাজনৈতিক আলোচনায় দলগুলোর সঙ্গে ওয়ার্কার্স পার্টিকে অন্তর্ভুক্ত করা হোক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা