প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ১৬:১৫ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪ ১৬:২১ পিএম
সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিরাপত্তাজনিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সোহেল তাজ। প্রবা ফটো
দেশের এ পচা নোংরা ও নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চান না বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি বলেন, আমার কথা স্পষ্ট৷ আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই৷ এই পচা নোংরা, নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিরাপত্তাজনিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন তিনি।
সোহেল তাজ বলেন, আমি মনে করি কোনো রাজনৈতিক দলের ওপরই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না। সেটা যে দলেরই হোক। এখানে অনেক নিরীহ নেতাকর্মী আছে। তাদের ওপর অত্যাচার ও নিপীড়ন করার নিন্দা জানাচ্ছি।
তিনি বলেন, আমি আওয়ামী লীগসহ অন্যান্য দলগুলোকে বলতে চাই ভবিষ্যতে এগিয়ে যেতে হলে একটু আত্মসমালোচনা ও আত্মউপলব্দি করাটা খুব প্রয়োজন।