× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণঅভ্যুত্থানবিরোধী শক্তির ষড়যন্ত্র মোকাবিলা করা হবে : শহীদ উদ্দিন স্বপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ০০:৩৫ এএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৪ ১১:০১ এএম

জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকার ও গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সোমবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারকে অস্থির করার চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে এ সমাবেশ হয়। এর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের (জেএসডি চত্বর) সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রেস ক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

শহীদ উদ্দিন স্বপন বলেন, পতিত স্বৈরাচার এবং স্বৈরাচারের সহযোগীদের অন্তর্বর্তী সরকার ও গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করা হবে। দেশে আবার দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন, গ্রেপ্তার এবং জনগণের সমর্থনবিহীন রাষ্ট্রক্ষমতা দখলের স্বপ্ন এ দেশের বীর ছাত্র-জনতা কোনো দিন পূরণ হতে দেবে না।

দলের ঢাকা মহানগর সমন্বয়ক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, মোশারেফ হোসেন মন্টু, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, আবুল কালাম, এহসান ভূঁইয়া, মোহাম্মদ মোস্তাক, শফিকুল ইসলাম শফিক, মোসলে উদ্দিন বিজয়, আকবর হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা