× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনুর নিরাপত্তা ও আত্মপক্ষ সমর্থনের আইনি অধিকার নিশ্চিতের আহ্বান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ২২:৫০ পিএম

হাসানুল হক ইনু। ছবি : সংগৃহীত

হাসানুল হক ইনু। ছবি : সংগৃহীত

দলীয় সভাপতি হাসানুল হক ইনুর নিরাপত্তা ও আত্মপক্ষ সমর্থনের আইনি অধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। সোমবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সোমবার দুপুরে জাসদ সভাপতি হাসানুল হক ইনু উত্তরায় তার এক আত্মীয়ের বাসায় যায়। বিকালে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সম্প্রতি প্রাথমিক তদন্ত ছাড়াই ঢালাওভাবে করা কয়েকটা হত্যামামলায় হাসানুল হক ইনুর নাম যুক্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জাসদ কেন্দ্রীয় কমিটি পুলিশি হেফাজতে হাসানুল হক ইনুর নিরাপত্তা নিশ্চিত করা এবং তাকে দ্রুত আদালতে হাজির করাসহ তার আত্মপক্ষ সমর্থনের আইনি অধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা