× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশেদ খান মেননের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদ ওয়ার্কার্স পার্টির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ২১:১৭ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৪ ২১:৩৪ পিএম

রাশেদ খান মেনন। ছবি : সংগৃহীত

রাশেদ খান মেনন। ছবি : সংগৃহীত

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আক্রমণে হতাহতের ঘটনায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে অভিযুক্ত করে করা মামলায় বিস্ময় প্রকাশ করেছে ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

মঙ্গলবার (২০ আগস্ট) দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম পলিটব্যুরোর সভা থেকে এ প্রতিবাদ জানানো হয়। পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বলা হয় নারীনীতি ও শিক্ষানীতি বিরোধিতা করে হেফাজতের তেরো দফা দাবির ব্যাপারে ওয়ার্কার্স পার্টি তার বিরোধিতা প্রকাশ্যেই ব্যক্ত করেছে। কিন্তু শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর গৃহীত ব্যবস্থার সঙ্গে ওয়ার্কার্স পার্টি বা সভাপতি হিসেবে রাশেদ খান মেনন বা ওয়ার্কার্স পার্টির কোনো সম্পর্ক ছিল না। একইভাবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে মিরপুরে সংঘটিত ঘটনায় রাশেদ খান মেননকে অভিযুক্ত করে আন্তর্জাতিক আদালতে দায়ের করা অভিযোগও একইভাবে বিস্ময়কর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাশেদ খান মেনন ও ওয়ার্কার্স পার্টি সব সময় ছাত্রদের দাবি এমনকি প্রধানমন্ত্রীর সাক্ষাতে দাবি সম্পর্কে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছে। এ সম্পর্কে সে সময়কালে ওয়ার্কার্স পার্টির বিবৃতিসমূহ তার প্রমাণ দেয়। এ ধরনের অভিযোগ বা মামলা দায়ের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মর্মবস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, বরং তার সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করে বলে, ওয়ার্কার্স পার্টির সভায় আশা প্রকাশ করা হয় আইনের শাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে সে অনুসারে তারা তাদের প্রত্যয়ে দৃঢ় থাকবে এবং যেকোনো প্রতিশোধমূলক ঘটনা থেকে সংশ্লিষ্টদের বিরত রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা