× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার সুযোগ নেই : আমীর খসরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ১৬:১৫ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৪ ১৭:০৮ পিএম

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৯ আগস্ট) সকালে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়েরর সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার কোনো সুযোগ নেই। স্বাভাবিকভাবেই সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের পটপরিবর্তনের পর আগামী দিনের বাংলাদেশে কোথায় যাচ্ছে? গণতান্ত্রিক, অর্থনৈতিক, রাজনৈতিকভাবে সবকিছু মিলিয়ে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কীভাবে সমর্থন দিতে পারে, দেশটা যে গর্তের মধ্যে পড়েছে সেখান থেকে বের করার জন্য কোথায় কোথায় ইউরোপীয় ইউনিয়ন তাদের সমর্থন দিলে ভালো হয়- এসব নিয়ে আলোচনা হয়েছে।’

আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে এবং গুড গভর্নেন্সের জন্য প্রয়োজনীয় যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, এগুলোর প্রতিকার কী এবং কীভাবে এগুলোকে আবারও সঠিক জায়গায় নিয়ে আসা যায় তা আলোচনা হয়েছে। এখানে তাদের কী সহযোগিতা থাকতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের বড় একটি অংশ ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি করে, সেগুলো কীভাবে অব্যাহত রাখা যায় এবং সে ক্ষেত্রে তাদের কী করা উচিত তা আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে আর্থিকভাবে, অর্থনৈতিকভাবে উন্নয়নে তাদের সঙ্গে আমাদের একটা ফ্রেমওয়ার্ক আছে, সেই আর্থিক বিষয়গুলো কীভাবে রিফর্ম বা সংস্কার করা যায়- মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। যাতে আগামী দিনে আমরা গণতান্ত্রিক পথে ফিরে আসতে পারি।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অর্থ অনিয়মের বিষয়ে তদন্ত চান কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্ত অবশ্যই চাই। শুধুমাত্র এই বিষয়ে নয়, এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, ১০০ বিলিয়নের ওপরে বিভিন্ন সোর্স থেকে যা বলা হচ্ছে- এই টাকাগুলো বাংলাদেশের ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা সাজেস্ট করেছি সবাই মিলে এই বিষয়ের ওপর কাজ করতে হবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা