× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণদের সঙ্গে সম্পৃক্ততা জোরদার করবে বিএনপি : তারেক রহমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ১৮:৩১ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৪ ১৮:৩৭ পিএম

তারেক রহমান। ছবি : সংগৃহীত

তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘নীতিগত পর্যায়ে পরিবর্তন আনতে সামাজিক, পরিবেশগত এবং কল্যাণমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে তরুণদের সঙ্গে সম্পৃক্ততা জোরদার করবে বিএনপি।’

রবিবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা শুরু হয়েছে। আমি আমাদের তরুণ শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই তাদের সাহসী ভূমিকার জন্য, রক্ত ঝরিয়ে জনগণের শক্তি প্রমাণ করার জন্য এবং জীবন বিসর্জন দিয়ে সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য।’

তিনি বলেন, ‘শিক্ষা একটি দেশের মেরুদণ্ড এবং ছাত্ররা সমাজের স্তম্ভ। আমি আপনাদের আবেগ এবং শক্তি দ্বারা অনুপ্রাণিত, যা একটি নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেয়ালে দেয়ালে প্রতিবাদী চিত্রাঙ্কনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করা, রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা- এই জাতীয় উৎসাহ আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আসুন একসঙ্গে, একটি সহনশীল এবং প্রগতিশীল বাংলাদেশ গঠনে প্রচেষ্টা  করি- যেখানে রাজনীতি, ধর্ম, সম্পর্ক নির্বিশেষে আমাদের সবার সমান সুযোগ, মর্যাদা এবং ন্যায়বিচার থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা