× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগ রিজভীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪ ১৩:২১ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়া ভুয়া বিজ্ঞপ্তি। প্রবা ফটো

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়া ভুয়া বিজ্ঞপ্তি। প্রবা ফটো

স্বাক্ষর জাল করে বিএনপির প্যাডে একটি সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে পোস্ট করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৬ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে গত ১৪ আগস্ট বিএনপির প্যাডে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্ট করা ওই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’

 ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিম্নে উল্লেখ করা হলো—

‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির যে সকল নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিষ্ট শেখ হাসিনা কতৃর্ক আয়োজিত জাতীয় নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনসহ সকল স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে বহিস্কৃত অবস্থায় আছেন এবং যে সকল নেতাকর্মীর বিরুদ্ধে এ সকল তামাশার নির্বাচনে প্রচার প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের সুষ্পষ্ট অভিযোগ রয়েছে তাদের সাথে সকল পর্যায়ের নেতাকর্মীদের কোন সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো। এ সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ প্রদান করা হলো।’

তিনি বলেন, ‘উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তরর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া।’

এই  ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সবপর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন রিজভী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা