× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে বঙ্গভবনে যাচ্ছে বিএনপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ১৭:৫২ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৪ ২০:২৩ পিএম

বিএনপির লোগো। ছবি : সংগৃহীত

বিএনপির লোগো। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টায় রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে এ শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তিনি বঙ্গভবনে যাচ্ছেন টু সি দ্য ওথ টেকিং সিরিমনি অব দ্য ইনটারিম গভর্নমেন্ট (অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান দেখতে)।

বিএনপির আরও কারা যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, আমার জানা মতে বিএনপির স্থায়ী কমিটির প্রায় সব সদস্যই বঙ্গভবনে যাওয়ার দাওয়াত পেয়েছেন।

ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে গত সোমবার। এদিন রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর নেতারা, তিন বাহিনীর প্রধান ও গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়।

পরদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠকে এ সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসকে মনোনীত করেন রাষ্ট্রপতি। তবে ড. ইউনূস প্যারিসে অবস্থান করায় শপথগ্রহণ অনুষ্ঠান এক দিন দেরি হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা