× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্সের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ১৭:৩৯ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৪ ২০:৫০ পিএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স হেলেন লাফেভের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে মার্কিন দূতাবাসে এই সাক্ষাৎ হয়।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল বলেন, ‘বৈঠকে বিএনপি মহাসচিব একাই ছিলেন।’

কী আলাপ হয়েছে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ফর্মাল (আনুষ্ঠানিক) কোনো মিটিং নয়। চায়ের দাওয়াত ছিল।’

মার্কিন দূতাবাস বৃহস্পতিবার বন্ধ রয়েছে। দূতাবাস বন্ধের ঘোষণা দিয়ে সতর্কবার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার সাধারণ মানুষের জন্য মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। দূতাবাসের কর্মকর্তাদের কূটনৈতিক এলাকাগুলোর মধ্যে চলাচল সীমিত রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা