× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে : রাজিবুল ইসলাম বাপ্পি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৪ ২১:৫২ পিএম

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি। ফাইল ফটো

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি। ফাইল ফটো

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল করতে গিয়ে কোনও দিন কারও কাছে মাথানত করেননি। তার হাতেই মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের গণতন্ত্র সবচেয়ে নিরাপদ।’

সোমবার (২৯ জুলাই) সকালে ধানমন্ডিতে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

রাজিবুল ইসলাম বাপ্পি বলেন, ‘ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগকে উজ্জীবিত রাখতে রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ মানেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মজবুত একটি ঘাটি। আন্দোলনের নামে বিএনপি-জামায়াতকে কোনো প্রকার বিধ্বংসী কার্যক্রম করতে দেওয়া যাবে না। ছাত্রলীগের সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে যেন যার যার স্থান থেকে নীল নকশাকারী বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে পারি।’

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বলেন, ‘৭৫ এ জাতির পিতাকে সপরিবারে হত্যার পর রাষ্ট্র যখন পাকিস্তানি ভাবধারায় পরিচালিত হচ্ছিল এবং আওয়ামী লীগ যখন বিভক্ত ছিল তখন দেশ ও দলের বৃহত্তর স্বার্থেই দেশরত্ন শেখ হাসিনা অসীম সাহসিকতার সঙ্গে ১৯৮১ সালে দেশে ফিরেছিলেন। তিনি দেশে ফিরিছিলেন বলেই জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় প্রথম ধাপ সম্পন্ন হয়েছিল।’

রাজিবুল ইসলাম বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনা দেশে ফিরে দলের ভেতরে এবং বাইরে বারবার বাধা ও ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। কিন্তু দমে যাওয়ার কথা কোনোদিন ভাবেননি। তাকে বার বার হত্যাচেষ্টার পরও তিনি সাহসের সঙ্গে আমাদের এগিয়ে নিয়েছেন, দলকে শক্তিশালী করেছেন, রাষ্ট্রকে উন্নয়নের রোল মডেলে উপনীত করেছেন।’

তিনি বলেন, ‘মনে রাখতে হবে আমাদের পথ শেখ হাসিনার নেতৃত্বে জয়বাংলা, জয় বঙ্গবন্ধু, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের অনুসৃত পথ।’

তিনি আরও বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ, অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। ছাত্রলীগ কখনো বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আপোষ করে নাই, আগামীতে করবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা