× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে একমত ১৪ দল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ২১:২১ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৪ ২২:২৪ পিএম

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে একমত ১৪ দল

১৪ দলের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জামায়াত শিবির নিষিদ্ধে একমত হয়েছেন ১৪ দলের নেতারা। 

সোমবার (২৯ জুলাই) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ১৪ দলের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের নেতারা মনে করেন, বিএনপি-জামায়াত, ছাত্রদল ও শিবির তাদের দোসর জঙ্গি গোষ্ঠীকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। তাই ১৪ দলের নেতারা সর্বসম্মতিক্রমে জামায়াত ও শিবিরকে রাজনীতিতে নিষিদ্ধে একমত হয়েছেন।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে দেশের জনগণের মধ্যে পরিপূর্ণ স্বস্তি আনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীর অগ্রণী ভূমিকার জন্য বৈঠকে ধন্যবাদ জানানো হয় বলেও জানান কাদের।

বৈঠক শেষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আমরা ২০১৩-১৪ সালেই প্রস্তাব করেছিলাম জামায়াত-শিবির নিষিদ্ধ করতে। আর সময়ক্ষেপণ না করে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমরা প্রস্তাব দিয়েছি, সরকার এটাকে বাস্তবায়ন করবে। আশা করি, ২/১ দিনের মধ্যে সরকার ব্যবস্থা নেবে। আর যাতে জঙ্গি উত্থান না ঘটে, সে ব্যবস্থা নিতে হবে।’

এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘জামায়াত-শিবির রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রাষ্ট্রের ওপর আক্রমণ এখনও বন্ধ করেনি তারা। আমরা তাদের রাজনীতি নিষিদ্ধের প্রস্তাব দিয়েছি। আশা করি, সরকার প্রশাসনিক ব্যবস্থা নেবে।’

বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘রাজনীতিতে জামায়াত-শিবির নিষিদ্ধের যে সিদ্ধান্ত হয়েছে সেটা ঐতিহাসিক।’
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা