প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪ ১২:১৬ পিএম
ফাইল ফটো
১৪ দলের সঙ্গে মতবিনিময় সভা স্থগিত করেছে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৮ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল ১৪ দলের নেতাদের।
এই দিন সকালে আওয়ামী লীগের দপ্তর থেকে জানানো হয়, অনিবার্য কারণে ১৪ দলের বৈঠক স্থগিত করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়, ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন ওবায়দুল কাদেরের।
এর আগে ১৫ জুলাই দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার পাঠানো এক বিবৃতিতে ১৪ দলের মতবিনিময় সভা ডাকা হয়। সভায় সভাপতিত্ব করার কথা ছিল আওয়ামী লীগ সম্পাদক ওবায়দুল কাদেরের। কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছিলেন।