× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিতে গণতন্ত্র মঞ্চের সমর্থন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৪ ০০:৩৬ এএম

আপডেট : ১৮ জুলাই ২০২৪ ১১:২০ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিতে সমর্থন দিয়েছে গণতন্ত্র মঞ্চ।

বুধবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজধানীর প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, সারা দেশে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি করে ছয়জনকে হত্যা, তাদের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাবসহ রাষ্ট্রীয় বাহিনীগুলোর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে,  খুনিদের বিচার ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করাসহ কোটা সংস্কারের এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট  শাটডাউন’ ঘোষণা করেছে আন্দোলনে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রসমাজের এ যৌক্তিক কর্মসূচিতে পূর্ণ সংহতি এবং সমর্থন জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।

নেতৃবৃন্দ বলেন, সরকারের প্রত্যক্ষ নির্দেশে নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এ হামলার পুরো দায় যে সরকারের আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বক্তব্যে তা সুচতুরভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। এ মর্মান্তিক হত্যাকাণ্ডের দায় যে সরকারের তা-ও তিনি পাশ কাটিয়ে গেছেন। এমনকি উদ্ভূত পরিস্থিতির সমাধান ও হত্যাকাণ্ডের বিচারের কোনো নির্দেশনা বা প্রতিশ্রুতিও প্রধানমন্ত্রী দিতে পারেননি। উপরন্তু এসব হত্যাকাণ্ডের দায় তিনি বিরোধী দলগুলোর ঘাড়ে চাপিয়ে তার রাজনৈতিক বিরোধীদের ওপর নতুন করে নিপীড়ন চালানোর ক্ষেত্র তৈরির চেষ্টা করেছেন। লক্ষ্য হচ্ছে সরকারের জুলুমের মসনদ আরও পোক্ত করা।

গণতন্ত্র মঞ্চ সরকারকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দীর্ঘসূত্রতা এড়িয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের আহূত কর্মসূচিতে সংহতি জানাতে আগামীকাল বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে অভিভাবক সমাবেশ আহ্বান করেছে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সহসভাপতি কে এম জাবির প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা