× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির অফিসে তালা, কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৪ ১২:৫৮ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৪ ১৩:৩৭ পিএম

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ঘিরে রেখেছে পুলিশ। প্রবা ফটো

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ঘিরে রেখেছে পুলিশ। প্রবা ফটো

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই কার্যালয়ের মূল ফটকের তালা ঝুলছে। কে বা কারা তালা লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

দেখা যায়, ফাঁকা নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের দুই পাশে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন সারিবদ্ধভাবে। এছাড়া কার্যালয়ের সামনের অংশ নিরাপত্তামূলক হলুদ ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে।

বুধবার সকাল থেকে বিএনপির কার্যালয়ে দলটির কোনো নেতাকর্মী বা কর্মচারীরা কেউ আসেননি।

এর আগে মঙ্গলবার রাতে নয়াপল্টনে কয়েক দফা ককটেল বিস্ফোরণের পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালায়।

ওই অভিযান শেষে দেশি-বিদেশি অস্ত্র, পঁচ শতাধিক লাঠিসোঁটা, কয়েক বোতল পেট্রল ও ককটেল উদ্ধার করার কথা বলা হয় পুলিশের তরফ থেকে।

এছাড়া ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ সাতজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

এর কিছুক্ষণ পরে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মধ্যরাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গোয়েন্দা পুলিশের অভিযান ‘সরকারের নোংরা নাটক’ ।

তিনি বলেন, কাপুরষের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যরাতে অভিযান চালানোর। তারা একাএকী ঢুকে নাটক করেছে যে, বিএনপির কার্যালয়ের ভেতরে বিস্ফোরক আছে, লাঠিসোটা আছে ইত্যাদি। আমি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর এই ঘৃণ্য চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, আমি ঘৃণা জানাচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা