× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিপিবি ছেড়েছেন দলটির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ১৪:২০ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৪ ১৪:২৮ পিএম

সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান। ছবি: সংগৃহীত

সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ছেড়েছেন দলটির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান। সর্বশেষ তিনি সিপিবির উপদেষ্টা ছিলেন। রবিবার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনজুরুল আহসান খান সিপিবি থেকে পদত্যাগ করার ঘোষণা দেন।

এ বিষয়ে দলের সাধারণ সম্পাদক সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আপনারা আগেই এটা জেনেছেন যে, গত ২৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটি সভা মনজু ভাইকে (মনজুরুল আহসান খান) পার্টির শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের জন্য কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছিল এবং পার্টির সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিত করেছিল। তখন কেন্দ্রীয় কমিটির ওই সভায় সিদ্ধান্ত হয়েছিল এই সময়কালে উনি যদি আরও শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে তার সদস্যপদ বাতিল করা হবে।

তিনি বলেন,  এই ধারাবাহিকতায় আমাদের পার্টির ১২ ও ১৩ জুলাই কেন্দ্রীয় কমিটির সভা ছিল, সেই সভায় উনার সদস্যপদ বাতিল করা হয়েছে। অর্থাৎ উনি আর আমাদের পার্টির সদস্য না।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে পদত্যাগ করেছি। গত ৩ জুলাই আমার পদত্যাগপত্রটি পার্টির কেন্দ্রীয় কমিটিতে প্রেরণ করি এবং তারা সে পত্র গ্রহণ করে।

বিজ্ঞপ্তির সঙ্গে নিজের পদত্যাগপত্রটিও সংবাদমাধ্যমে পাঠিয়েছেন মনজুরুল আহসান খান। সেখানে সিপিবির সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্দেশে তিনি লিখেছেন, আমি দীর্ঘদিন কমিউনিষ্ট পার্টির সদস্য এবং জীবিত কমরেডদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে কেন্দ্রীয় নেতৃত্বে আছি। আমার বিরুদ্ধে সাতবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বশেষ বার অভিযোগ পাওয়ার পর আমি সে সম্পর্কে তদন্ত করতে বলেছিলাম। আপনারা তদন্ত না করেই চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করেছেন।

সাম্প্রতিককালে লুটপাটতন্ত্র, দুঃশাসনের বিরুদ্ধে ‘বাম-গণতান্ত্রিক বিকল্প’ গড়ার জন্য কংগ্রেসে গৃহীত সর্বসম্মত সিদ্ধান্ত থেকে বিচ্যুত হয়ে বিশ্বাসঘাতকতামূলক সুবিধাবাদী-সংস্কারবাদী লাইন অনুসরণ করে চলেছেন। পার্টি পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি অগ্রাহ্য করে গায়ের জোরে, আধিপত্যবাদী কায়দায় ও হুকুমদারির রেজিমেন্টেশনের পদ্ধতিতে পার্টি চালাচ্ছেন। এমতাবস্থায় আমি পার্টি থেকে পদত্যাগ করছি- পদত্যাগপত্রে লিখেছেন প্রবীন রাজনীতিক মনজুরুল আহসান খান।

পদত্যাগপত্রে সিপিবির সাবেক সভাপতি বলেন, পার্টির সঙ্গে দীর্ঘদিন থেকে যে বিপুল অভিজ্ঞতা সঞ্চয় করেছি এবং তার সঙ্গে সঙ্গে মার্কসবাদী দর্শনের যে মর্মবাদ আত্মস্থ করেছি; তা আমার জীবন-পথের পাথেয় হয়ে থাকবে।আমার দৃঢ় বিশ্বাস পার্টির অন্যান্য কমরেড যারা এখনো বিপ্লবী আদর্শের প্রতি অবিচল তারা পার্টিকে সঠিক পথে নিয়ে আসবে এবং বিশ্বাসঘাতকদের পার্টি থেকে চিরতরে বহিস্কার করবে।

এ বিষয়ে মনজরুল আহসান খানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার যা কিছু বলার তা পদত্যাগপত্রে বিস্তারিতভাবে বলেছি। নতুন করে কিছু বলার নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা