× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া : চিকিৎসক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ১৪:০৫ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৪ ১৪:১৫ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ফটো

রাতে হৃৎযন্ত্রের সমস্যায় হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

সোমবার (৮ জুলাই) দুপুরে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সুবিধাসংবলিত কেবিনে রেখেই সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

দুপুর ১২টার দিকে অধ্যাপক জাহিদ হোসেন বলেন, হৃৎযন্ত্রের সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। সে কারণেই তাকে মেডিকেল বোর্ডের পরামর্শে ভোরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

এর আগে হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ২ জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। গত ২৫ জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃৎযন্ত্রে পেসমেকার বসানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা