× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ সরকারের আমলে আলেম-ওলামারাও রেহাই পায়নি : টুকু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১৫:৪৬ পিএম

আপডেট : ০৬ জুলাই ২০২৪ ১৮:১৪ পিএম

জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। প্রবা ফটো

জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। প্রবা ফটো

আওয়ামী লীগ সরকারের আমলে আলেম-ওলামারাও রেহাই পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।

তিনি বলেছেন, এই মাফিয়া সরকারের কাছ থেকে কেউ রেহাই পায়নি। বিরোধী রাজনীতিবিদদের শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত মামলা-হামলায় কাহিল করার চেষ্টা করেছে। সমাজের সুশীল, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিকদেরও নির্যাতন করা হচ্ছে। এমনকি আলেম-ওলামাদেরও স্থান হয়েছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। যারাই দেশের পক্ষে কথা বলেছে তাদেরই সরকারের তীব্র রোষাণলে পড়তে হয়েছে। এ অবস্থা থেকে দেশকে বাঁচাতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৬ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশকে সেকুলিজম থেকে রক্ষা করতে সব ধর্মের মানুষকে নিয়ে দল গঠন করেছিলেন। তিনি বিশ্বাস করতেন এ দেশের সিংহভাগ ধর্মপ্রাণ মানুষকে বাদ দিয়ে, তাদের আবেগ অনুভূতিকে বাদ দিয়ে রাষ্ট্র বিনির্মাণ সম্ভব হবে না। কিন্তু এ সরকার সেই নীতি থেকে সরে গিয়ে পাশের একটি দেশের ফর্মুলায় ধর্মপ্রাণ মুসলিমদের ওপরেই প্রথম আঘাত হানে। তারা শাপলা চত্বরে অসংখ্য হেফাজতকর্মীকে আহত-নিহত করেছে। তাদের হাতে আলেম-ওলামার রক্ত।’

তিনি বলেন, ‘আলেমদের বিরুদ্ধে গিয়ে নমরুদ-ফেরাউনও রক্ষা পায়নি। এ সরকারও পারবে না। এর জন্য দরকার ঐক্য। সমাজের প্রত্যেক স্তরে সেই ঐক্য সৃষ্টি করতে আলেমদের ভূমিকা পালন করতে হবে সর্বাগ্রে। তাদের একটি বক্তব্য সাধারণ মানুষ খুব সম্মানের সঙ্গে নেয়। আর সেটাকেই কাজে লাগাতে হবে। জনগণকে দেশের জন্য, জনগণের জন্য, দেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ করতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানী। এ সময় আরও উপস্থিত ছিলেন, ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা