× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপদ খাদ্যের জন্য জেলাগুলোতে সচেতনতা বাড়াতে হবে : এমপি ফেরদৌস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২৪ ২৩:০৩ পিএম

ফেরদৌস আহমেদের সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। প্রবা ফটো

ফেরদৌস আহমেদের সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। প্রবা ফটো

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, ‘যারা খাদ্যে ভেজাল দেয়, তারা এক দিনে শুধরাবে না। এটা দীর্ঘদিনের অনুশীলনের বিষয়। তাই নিরাপদ খাদ্যের কাজটা আরও নিষ্ঠার সঙ্গে সুন্দরভাবে করতে হবে।’

তিনি বলেন, ‘শুধু ঢাকাকেন্দ্রিক জনসচেতনতা বাড়ালে হবে না, বরং অন্যান্য বিভাগ ও জেলাতে সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে।’ 

২০২৪-২৫ অর্থবছর মেয়াদে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) কার্যক্রমকে সম্প্রসারণ ও জনসাধারণের কাছে ব্যাপকভাবে পৌঁছানোর লক্ষ্যে ফেরদৌস আহমেদের সঙ্গে এক বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছে কর্তৃপক্ষ।

রবিবার (৩০ জুন) বিকালে বিএফএসএ চেয়ারম্যান জাকারিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য আবু নূর মো. শামসুজ্জামান ও পরিচালক মো. মিজানুর রহমান।

ফেরদৌস আহমেদ বলেন, ‘দশ-পনেরো বছর ধরে আমি চেষ্টা করছি ভিন্ন কিছুর সঙ্গে সম্পৃক্ত হতে। সেগুলোর মধ্যে অন্যতম হলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে সম্পৃক্ত হওয়া। আমার মনে হয়, সংসদ সদস্য হওয়ার পেছনে নিরাপদ খাদ্যের একটা বড় ভূমিকা আছে।’

জাকারিয়া বলেন, ‘ফেরদৌস আহমেদকে সঙ্গে নিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অনেক দূর এগিয়ে যাবে। তিনি এখন নীতিনির্ধারণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত আছেন। তাই আমরা চাই তিনি যেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে অনেক দূর এগিয়ে নিয়ে যান।’

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে ফেরদৌস আহমেদ প্রথমবারের মতো বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শুভেচ্ছাদূত হিসেবে কাজ শুরু করেন। ২০২৪-২৫ অর্থবছরের জন্য পুনরায় তাকে শুভেচ্ছাদূত হিসেবে সম্পৃক্ত করা হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা