প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১৩:৪৮ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৪ ১৪:৪১ পিএম
নাদিম মোস্তফা। প্রবা ফটো
বিএনপির সাবেক বিশেষ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৩০ জুন) বেলা ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।
বিএনপির মিডিয়া সেল সদস্য সায়রুল কবির খান নাদিম মোস্তফার মৃত্যুর বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরদেহ দেখতে হাসপাতালে গেছেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন নাদিম মোস্তফা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জেলা ছাত্রদলের সাবেক এই নেতা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।