প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৪ ১২:১০ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৪ ১২:৩২ পিএম
ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত সাইকেল র্যালির অনুষ্ঠানে কথা বলছেন ওবায়দুল কাদের। প্রবা ফটো
ভারতবিরোধিতার নামে আজ যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৮ জুন) সকালে সংসদ ভবনের সামনে সাইকেল র্যালি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় দেশের তরুণসমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বানও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে। কেন্দ্রের পর মহানগর এবং সব সহযোগী সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা আয়োজন করবে।
পরে রাজধানীর সংসদ ভবনের সামনে থেকে সাইকেল র্যালি শুরু হয়ে আগারগাঁও, শিশুমেলা হয়ে ধানমন্ডি ৩২-এ গিয়ে শেষ হয়। এতে দেড় হাজার সাইকেলিস্ট অংশ নেয়।