প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪ ১২:৪৩ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪ ১৪:১৬ পিএম
উম্মে সালমা মাহবুব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহর সহধর্মিণী উম্মে সালমা মাহবুব মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে ঢাকার গ্রিন রোডে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার ও ডিমেনশিয়ায় আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী ও তিন কন্যা, নাতিনাতনিসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উম্মে সালমা মাহবুরের বাবার নাম মির্জা আবদুল আওয়াল। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালে পাবনা জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি জিয়াউর রহমানের সময় জাতীয় সংসদের সদস্য ছিলেন।
উম্মে সালমার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ জোহরের নামাজের পর গ্রিন রোড জামে মসজিদে জানাজার পর মিরপুর নওমি কবরস্থানে দাফন করা হবে।