× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতি বাংলাদেশে বিচ্ছিন্ন কোনো বিষয় নয় : কাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১৫:০৫ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৪ ১৫:৫৪ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসির শাটল বাস উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রবা ফটো

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসির শাটল বাস উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রবা ফটো

দুর্নীতির বৈশ্বিক চিত্রের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দুর্নীতি বাংলাদেশে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। এখানে দুর্নীতি নেই এমন দাবি তো আমরা করছি না।’

বুধবার (২৬ জুন) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসির শাটল বাস উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দুর্নীতি যে সরকারি কর্মকর্তারা করে আর রাজনীতিবিদরা করে না, এটা তো বলা ঠিক নয়। কারণ আমরা যখন কথা বলি সবার কথাই বলছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা উচিত।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি। আর আমার এখানেও তো করাপশন আছে। নেই? অবশ্যই আছে।’

‘আমি মনে করি, এখানে দুদক আছে। আর সরকার ও প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্সের নীতিতে অটল। দুদক স্বাধীন। দুর্নীতি যেই করুক দুর্নীতির তদন্ত করার অধিকার আছে দুদকের। এ স্বাধীনতায় সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি এবং করবেও না,’ যোগ করেন সেতুমন্ত্রী।

এ সময় বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা