× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আহ্বান এনপিপির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৪ ২৩:০৫ পিএম

এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। সংগৃহীত ফটো

এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। সংগৃহীত ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

রবিবার (২৩ জুন) বিকালে রাজধানীর মতিঝিলে এনপিপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে দলের কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশংকাজনক। সরকারের উচিত তাকে দ্রুত বিদেশে চিকিৎসার জন্য পাঠানো। ৭৯ বছর বয়সী তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে বাসায় থাকতে দেওয়া হলেও তিনি অবরুদ্ধ আছেন। মেডিকেল বোর্ড বারবার বলছে এদেশে তার চিকিৎসা সম্ভব নয়। তাকে রাজনীতি থেকে সরাতেই বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না।’

সভায় দেশের সার্বিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দেশের দুর্নীতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। এনপিপির চেয়ারম্যান বলেন, ‘দেশ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই।’

প্রধানমন্ত্রীর সদ্য ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এই সফরে ভারত সরকারের সঙ্গে করা চুক্তির বিষয়ে বাংলাদেশের জনগণ জানতে চায়।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য নবী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন, এনপিপি ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ফরিদ, কোষাধ্যক্ষ মোজাফফর হোসেন, এনপিপির মহিলা দলের সদস্য সানজিরা খানম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা