× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন দিনের শোক ঘোষণা

ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে জাতিকে মুক্ত করা হবে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২২ ১৫:৫৮ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২২ ১৬:১০ পিএম

ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের জানাজায় অংশ নেন ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের জানাজার। ছবি প্রবা

ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের জানাজায় অংশ নেন ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের জানাজার। ছবি প্রবা

শোককে শক্তিকে পরিণত করে ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে জাতিকে মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে নির্যাতনকারী উল্লেখ করে তিনি বিএনপি কর্মী নুরে আলম ও আবদুর রহিমের হত্যার প্রতিশোধ নেXয়ার অঙ্গীকার করেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এখন আর ক্রন্দন নয়, আমাদের জেগে উঠতে হবে। এ ভয়াবহ কর্তৃত্ববাদী, নির্যাতনকারী সরকারের হাত থেকে জাতিকে মুক্ত করতে হবে। এর জন্য প্রয়োজন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়া। আমরা শান্তিপূর্ণভাবে গণআন্দোলন করে নুরে আলম এবং রহিমের হত্যার প্রতিশোধ নেব।’

এই দুই নেতার হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপি তিন দিনের শোক পালনের কর্মসূচি দিয়েছে। আগামী ৫ থেকে ৭ আগস্ট এ কর্মসূচি পালিত হবে। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করবে। এ ছাড়া ছাত্রদল ৬ আগস্ট ঢাকায়, কৃষক দল ৭ আগস্ট ঢাকাসহ সারা দেশে, যুবদল ৮ আগস্ট ঢাকায় এবং শ্রমিক দল ১০ আগস্ট ঢাকায় সমাবেশ কর্মসূচি দিয়েছে। 

বিএনপি মহাসচিব ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, ‘পিতার কাঁধে পূত্রের লাশ- এর চেয়ে যন্ত্রণার কিছু  নেই। আমাদের ছেলে নুরে আলম ভোলা জেলা ছাত্রদলের সভাপতি। তাকে গুলি করে হত্যা করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী। গুলি করে হত্যা করেছে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমকে। আরো ১৯ জন ঢাকায় ও বরিশাল হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।’

তিনি বলেন, ‘এমন হত্যাকাণ্ড আজকে নতুন নয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একদলীয় শাসন পোক্ত করার জন্য গত ১৫ বছরে ৬০০ নেতাকর্মীকে গুম করেছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে।’ 

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাসান জাফির তুহিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনসহ অসংখ্য নেতাকর্মী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নুরে আলমের লাশ বহন করা অ্যাম্বুলেন্স আসে। পুলিশি পাহারায় অ্যাম্বুলেন্সটি দলীয় অফিসের সামনে আনা হয়।  এর আগে থেকেই সেখানে জানাজায় অংশগ্রহণের জন্য নেতাকর্মীরা জমায়েত হন। আগের দিন বুধবার সন্ধ্যায় জানাজার জন্য দলীয় অফিসের সামনে জমায়েত হয়েছিলেন তারা। তবে এদিন লাশ না আসায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে জমায়েত শেষ করা হয়।  

গত ৩১ জুলাই সারা দেশে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিতে আহত হন নুরে আলম। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মৃত্যুবরণ করেন তিনি।

জানাজা শেষে গতকাল দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে অপর একটি অনুষ্ঠানে ‘সরকারকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত হচ্ছে’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘চক্রান্ত কারা করছে তাদের নাম বলুন। সরকার সরানোর আন্দোলন কোনোভাবেই চক্রান্ত নয়। এ কর্তৃত্ববাদী সরকারকে সরিয়ে আমরা জনগণের সরকার বসাতে চাই।’ 

তিনি আরও বলেন, ‘জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারকে সরাতে চাই- এতে যদি আমার ফাঁসি হয় তাতেও পিছপা হব না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি নয় বরং আওয়ামী লীগ চক্রান্ত করে ২০০৮ সালে ক্ষমতায় আসে। একইভাবে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। তাদের সহযোগীরাই এখন বলতে শুরু করেছে, রাতেও কাজটি (ভোট) হয়, আমরাই করিয়েছি।’ 

তিনি বলেন, আওয়ামী লীগের চরিত্র হচ্ছে প্রতারণাপূর্ণ, এরা মুখে এক কথা বলে করে আরেক। এরা ক্ষমতায় আসতে তসবিহ পড়া ছবি দেয়, আবার ক্ষমতায় এসে টিপ পরে। এদের জন্মই হচ্ছে প্রতারণায়।’ 

প্রবা/আরএম/সাদিক

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা