× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষ সরকার পরিবর্তনের জন্য প্রস্তুত: দেশে ফিরে আমীর খসরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৪ ২২:১২ পিএম

আপডেট : ২১ জুন ২০২৪ ২২:১৩ পিএম

মানুষ সরকার পরিবর্তনের জন্য প্রস্তুত: দেশে ফিরে আমীর খসরু

দেশের জনগণ সরকার পরিবর্তনের জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  তিনি বলেছেন, ‘দেশের সাধারণ মানুষ ও দল সরকার পরিবর্তনের জন্য প্রস্তুত আছে। দলের রদ বদলের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই।’

শুক্রবার (২১ জুন) বিকালে যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে প্রায় দেড় মাস পর ঢাকায় ফিরে তিনি এ কথা বলেন। গত ২৬ এপ্রিল চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি।

সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিসহ বিভিন্ন পর্যায়ে রদ বদল করা হয়েছে। তার নেতৃত্বাধীন চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারি কমিটি পরিবর্তন এসেছে। এতে চেয়ারম্যান হিসাবে রয়েছেন (চেয়ার অব দ্য কমিটি) বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান। এর মধ্যে সদস্য হিসেবে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে রাখা হয়েছে তিন নম্বরে, যেখানে তার আগে রয়েছেন আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান। 

এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘এটি স্বাভাবিক সাংগাঠনিক প্রক্রিয়া। দলের রদ বদলের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই।’

আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে বিএনপির এ নেতা বলেন, দেশের সব মানুষের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। মানুষের মৌলিক সমস্যা সমাধান করতে হবে। তা না করে দেশে দেশে ঘুরে চুক্তি করে দেশের কোনো লাভ হবে না। দেশের সবগুলো খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার কয়েক দিন পর ২ নভেম্বর গভীর রাতে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এর সাড়ে তিন মাস পর জামিনে মুক্তি পান তিনি। তখন থেকেই বিএনপির এই নেতা অসুস্থ ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা