× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশাল গাড়িবহর নিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি নিখিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৪ ২১:৪০ পিএম

আপডেট : ২১ জুন ২০২৪ ২২:০২ পিএম

বিশাল গাড়িবহর নিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি নিখিল

বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হলো আজ শুক্রবার। ক্ষমতাসীন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে দুই শতাধিক গাড়িতে নেতাকর্মীদের নিয়ে যোগ দেন যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল। 

এর আগে শুক্রবার (২১ জুন) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনী করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

এ শোভাযাত্রায় দুই শতাধিক গাড়িবহর নিয়ে যোগ দেন এমপি নিখিল। তার আনন্দ শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে ধানমন্ডি-৩২ নম্বরে গিয়ে শেষ হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা