× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লি থেকে শেখ হাসিনা কী নিয়ে আসেন, তা দেখার প্রতীক্ষায় জনগণ : ফারুক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৪ ১৯:৫৩ পিএম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ফাইল ফটো

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ফাইল ফটো

দিল্লি থেকে শেখ হাসিনা এবার কী নিয়ে আসেন জনগণ তা দেখার প্রতীক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (২১ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য এই মন্তব্য করেন।

ফারুক বলেন, ‘এই সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক নাই। বরং বাংলাদেশের জনগণ তারেক রহমানের সঙ্গে আছে। তার প্রমাণ ৭ জানুয়ারির নির্বাচন, তার প্রমাণ চার ধাপে উপজেলা নির্বাচন। এসব নির্বাচনে কোনো মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। ভাইয়ে ভাইয়ে নির্বাচন দিয়ে ডামি নির্বাচনের সেই সরকার প্রধান আজকে আবার দিল্লী যাচ্ছেন।’

তিনি বলেন, ‘কি নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে ক্ষমা করবে না। রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

আজ দুপুর ২টায় দুইদিনের রাষ্ট্রীয় সফরে প্রধান মন্ত্রী শেখ হাসিনা দিল্লী রওনা হয়েছেন। দিল্লির হায়দ্রবাদ হাউজে আগামীকাল শনিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক রয়েছে।

ফারুক ভারতকে বাংলাদেশের বন্ধু হিসাবে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘বন্ধু বলে আজকে আমাদের সব কিছু কেড়ে নিয়ে যাবে, ন্যায্য পানির হিৎসা থেকে আমাদের বঞ্চিত করবে।  বাংলাদেশের জনগণ গরীব হতে পারে কিন্তু আমাদের আত্মমর্যাদা অনেক বড়। তাই আপনাদের(ভারত) জানিয়ে দিয়ে চাই, বাংলাদেশের নদ-নদীর পানির ন্যায্য হিৎসা আপনাকে দিতেই হবে।’

তিনি বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেললাইন নির্মাণ করার বিষয়টি জনগণ গ্রহন করবেন না  বলেও মন্তব্য করেন। 

তিনি অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশে আজকে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তা এই সরকারের সৃষ্টি। আপনারা(সরকার) দেশের অর্থনৈতিক মেরুদন্ড সম্পূর্ণ ভাবে ভেঙে দিয়েছেন, শিক্ষা ব্যবস্থাকে ধবংস করে দিয়েছেন, লাগামহীন দ্রব্যমূল্যের ঊধর্বগতি রোধ করতে আপনি ব্যর্থ হয়েছেন, মানুষ দুই পেটভরে খাবারের অধিকার থেকে বঞ্চিত করছেন। আপনি এমন এক বাজেট ঘোষণা করেছেন যেখানে আমি আমার উপার্জিত অর্থের কর দেবো আর যারা কোটি কোটি টাকা ডলার চুরি করে ১৯ শতাংশ কর দিয়ে বৈধ্যতা আনবে তাদেরকে আমাদের সাথে সমান করে দিয়েছেন।’

তিনি বলেন, ‘তাই এই সরকার লুটেরাদের সরকার, দুর্নীতিবাজদের সরকার। এই ভারতীয় প্রীতি সরকারের বিরুদ্ধে জাতীয়বাদী নাগরিক পরিষদকে আমি আহ্বান জানাব, আমাদের জীবন থাকতেও তাদের এসব অন্যায়-অত্যাচার গ্রহন করা হবে না।’

ফারুক পুরো সিলেটে বন্যায় লাখ লাখ মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে বলে উল্লেখ করে বলেন, ‘কাউকে খুশি করার জন্য কিশোরগঞ্জের মিঠাইমইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ করে বাংলাদেশের অগণিত মানুষকে আজকে পানিতে ডুবিয়ে দিচ্ছে, এক ব্যক্তিকে খুশি করার জন্য এই সড়ক বা বাঁধ সিলেটের মানুষের জন্য উপহাস হয়ে পড়েছে।’

জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের উদ্যোগে ভারতীয় রেল কর্তৃপক্ষ বাংলাদেশের মাটির উপর দিয়ে রেল লাইন স্থাপন পরিকল্পনার প্রতিবাদে এই প্রতিবাদে সমাবেশ হয়।

জাতীয়তাবাদী নাগরিক পরিষদের সভাপতি মাইনুল ইসলাম বাদল তালুকদারের সভাপতিত্বে ও  মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, এইচএম সাইফ আলী খান, আকম মোজাম্মেল, শাহ নেছারুল হক, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মুনির, কৃষক দলের ভিপি ইবব্রাহিম, উলামা দলের কাজী আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা