× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্টমার্টিন ইস্যুতে পুরোপুরি ব্যর্থ সরকার : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৪ ১৫:২০ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৪ ১৫:৫৪ পিএম

শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবসের এক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবসের এক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

সেন্টমার্টিন ইস্যুতে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবসের এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘কেউ সেখানে যেতে পারছে না, যারা যাচ্ছে গুলি করে হত্যা করা হচ্ছে। কিন্তু সরকার নিশ্চুপ। নতজানু সরকার। সেন্টমার্টিনে খাদ্য সংকট চরমে, তা নিয়ে সরকারের মাথাব্যথা নেই।’

তিনি বলেন, ‘এই ইস্যুতে দাসসুলভ আচরণ করছে সরকার। বাংলাদেশেকে পরনির্ভরশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করে যাচ্ছে সরকার। বর্তমান আওয়ামী শাসন আমলের মতো জাতির জন্য ঘন অমানিশা আর কখনও আসেনি।’

তিনি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের কথা উল্লেখ করে বলেন, ‘এনআইডি জালিয়াতি করে ভাইদের পাসপোর্ট করেছে সাবেক সেনাপ্রধান আজিজ। যা চিন্তা করা যায় না।’

ফখরুল বলেন, ‘দুর্নীতিতে ছেয়ে গেছে পুরো দেশ। দুর্নীতি নিয়ে শেখ সাহেবের একটি বক্তব্য টিভিতে প্রচার হয়, কিন্তু প্রশ্ন জাগে যারা ক্ষমতায় আছেন তারা কি শেখ মুজিবুর রহমানের বক্তব্য শোনেন না! নগদের প্রতি টাকায় ৫ পয়সা করে কমিশন বিদেশে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে?’

বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপিকে দুর্নীতিবাজ বলে পুরো জাতিকে মিথ্যা বলে বোকা বানাচ্ছে সরকার। এটা চীরস্থায়ী হয় না। এখন সব বের হয়ে আসছে, থলের বেড়াল বের হয়ে আসছে। জগদ্দল পাথরের মতো বেআইনিভাবে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ। তাকে সরাতে হবে।’

তিনি মনে করেন, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, সবাইকে নেমে আসতে হবে, জনগণকে এক হতে হবে। তাহলে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া দানব সরকারকে সরানো যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী। ধারণাপত্র উপস্থাপন করেন মহাসচিব কাদের গনি চৌধুরী। বক্তব্য রাখেন সাংবাদিক নেতা এমএ আজিজ সৈয়দ আবদাল আহমদ, মোহাম্মদ বাকের হোসাইন, নিউ নেশন-এর সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা