× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের দিন জিয়ার কবর জিয়ারত, খালেদার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি নেতারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৪ ১৩:০০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের দিন সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বিএনপি নেতারা। আর রাতে স্থায়ী কমিটির সদস্যরা গুলশানের বাসা ফিরোজায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাবেন।

সোমবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় শেরেবাংলা নগরে অবস্থিত কবর প্রাঙ্গণে যাবেন তারা। আর রাত ৮টায় ফিরোজায় যাবেন।

শুক্রবার (১৪ জুন) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা, বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতারা রাজধানীর শেরে বাংলা নগরস্থশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে ফাতেহা পাঠ, পুষ্পার্ঘ অর্পণ, দোয়া মোনাজাত ও জিয়ারত করবেন। এরপর রাত ৮টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা ঈদ শুভেচ্ছা বিনিময় করতে তার গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা