× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির ঢাকাসহ তিন মহানগর কমিটি বিলুপ্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৪ ০০:৫১ এএম

আপডেট : ১৪ জুন ২০২৪ ১১:৪৬ এএম

বিএনপির ঢাকাসহ তিন মহানগর কমিটি বিলুপ্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া সুলতান সালাউদ্দিন টুকু ও আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে। সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তি আরও বলা হয়, খুব শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।

ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং পূর্ব ও পশ্চিম কমিটি বিলুপ্ত

ছাত্রদলের দপ্তর বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং পূর্ব ও পশ্চিম শাখা বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের অনুমোদনক্রমে এ সব সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিজ্ঞপ্তি তারও বলা হয়, খুব শিগগির বাতিল করা ইউনিটগুলোতে নতুন কমিটি ঘোষণা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা