প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৪ ২০:০৯ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪ ২০:১২ পিএম
ওবায়দুল কাদের। ফাইল ফটো
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৫৮৫ নম্বর ফ্লাইটে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তিনি ঢাকায় পৌঁছান। মন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত মঙ্গলবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেখানে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান।
এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেলা সাড়ে ১১টায় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।