× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হীরক জয়ন্তীতে নিবন্ধিত সব দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৪ ১৫:৩৪ পিএম

আপডেট : ১০ জুন ২০২৪ ১৬:২৬ পিএম

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। ফাইল ফটো

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। ফাইল ফটো

আওয়ামী লীগের হীরক জয়ন্তীতে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী ২৩ জুন অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের হীরক জয়ন্তী।

সোমবার (১০ জুন) ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং ঢাকা উত্তর-দক্ষিণ সিটির মেয়রের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। এ ক্ষেত্রে কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয়।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা যখন প্রস্তুত হচ্ছি, ঠিক এই সময় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। তিন দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত।

আওয়মী লীগ সাধারণ সম্পাদক জানান, ২১ জুন বেলা ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত র‌্যালি হবে। ২৩ জুন বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৩ জুন বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের আলোচনা সভা হবে জানিয়ে তিনি বলেন, সভার শুরুতে সাংস্কৃতিক আয়োজন থাকবে। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রবীন্দ্র সরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান, হাতিরঝিলে নৌকা বাইচ, সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা