প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১২:৪০ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪ ১৩:১৭ পিএম
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়। ছবি : সংগৃহীত
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।
আগামীকাল রবিবার (৯ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে বাজেট নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।