× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনিয়ম-দুর্নীতি সমাজ ব্যবস্থায় স্বাভাবিক হয়ে গেছে : জিএম কাদের

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৪ ১৯:৫৪ পিএম

আপডেট : ০২ জুন ২০২৪ ২০:২৭ পিএম

রবিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তীরোধান দিবসে আশ্রম পরিদর্শন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। প্রবা ফটো

রবিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তীরোধান দিবসে আশ্রম পরিদর্শন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। প্রবা ফটো

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ‘অনিয়ম ও দুর্নীতি যেন সমাজ ব্যবস্থায় স্বাভাবিক হয়ে গেছে। যারা সৎ, দেশপ্রেমিক ও ধার্মিক তারা সমাজে অস্বাভাবিক হয়ে আছে। সমাজ থেকে দুর্নীতি ও অনিয়ম দূর করতে হবে। সমাজে অন্যায়-অবিচার হচ্ছে। ফলে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।’

রবিবার (২ জুন) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তীরোধান দিবসে আশ্রম পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘এক শ্রেণির মানুষ আইনের ঊর্ধ্বে থাকে। তাদের আইনের আওতায় আনতে হলে বিশেষ ব্যবস্থা নিতে হয়। আইনের ঊর্ধ্বে থাকার কারণে তাদের আইনের আওতায় আনা যাচ্ছে না। আমরা সত্যিকার অর্থেই আইনের শাসন বাস্তবায়ন চাই। সমাজের অপরাধীরা অপরাধী হিসেবেই চিহ্নিত হোক।’

কাদের বলেন, ‘আনার হত্যাকাণ্ড খুবই দুঃখজনক। তবে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা আমরা এখনও নিশ্চিত নই। এ কারণে স্পিকার তার আসন শূন্য ঘোষণা করতে পারছেন না। তবে অপেক্ষা করছি। হয়তো একটা ফলাফল পাওয়া যাবে।’

তিনি বলেন, ‘সংসদ সদস্য আনারকে জড়িয়ে সংবাদমাধ্যমে যা শুনতে পাচ্ছি, এগুলো খুবই দুঃখজনক। উনার মতো একজন উচ্চপর্যায়ের ও দায়িত্বশীল ব্যক্তি যদি নৈতিকস্খলনের সঙ্গে সত্যিই জড়িত থাকেন, তাহলে আমরা এ ধরনের আর কোনো ব্যক্তি এমন মহান জায়গায় আসুক এটা চাই না।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘লোকনাথ ব্রহ্মচারী জনগণের কল্যাণে নিজেকে সব সময় বিলিয়ে দিয়েছেন। মানুষের মাঝে জ্ঞান বিলিয়েছেন। তার বাণী নিয়ে আমরা যেন সমৃদ্ধ হতে পারি, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। এতে ঈশ্বরের নৈকট্য লাভের জন্য ও দেশের উন্নয়নের সহায়ক হয়। এটা আমাদের পরম পাওয়া। সকল ধর্মে আছে জনগণের সেবা মানে ঈশ্বরের সেবা। আমাদের ধর্ম আলাদা হলেও আমরা রক্ত-মাংসে গড়া মানুষ। কেউ যেন ধর্মকে ব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘মানুষের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক গড়ে উঠলে হিংসা দূর হবে। তাহলে জনসেবা মানুষের কল্যাণে কাজে আসবে। এখানে এসে দেখলাম হিন্দু, মুসলিম ধর্ম, বর্ণনির্বিশেষে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে এসে ঈশ্বরকে পাওয়ার আকাঙ্ক্ষায় রাস্তায় শুয়ে আছে। এগুলো দেখে আমি অভিভূত। এটা মানুষের শুভ চেতনা।’

লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন, সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, আশ্রম সভাপতি অশোক মাধব রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর কুমার দে, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সভাপতি সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সহসভাপতি আজিজুর রহমান বাদল, বারদি ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আমীন হোসেন, সাধারণ সম্পাদক জাকির সরকার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা