আরিফুল আমিন
প্রকাশ : ১৯ মে ২০২৪ ১৫:৩৩ পিএম
আপডেট : ২০ মে ২০২৪ ০৮:৫৮ এএম
মিরপুরে পুলিশ সঙ্গে অটোরিকশাচালকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। রবিবার (১৯ মে) দুপুরে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াছ মোল্লা শ্রমিকদের সরিয়ে গাড়ি চলার পথ করে দিলে অটোরিকশা চালকরা বাধা দেন। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়। ভাঙচুর করে বাস ও প্রাইভেটকার। ঘটনাস্থল থেকে আটক করা হয় কয়েকজনকে।