প্রবা
প্রকাশ : ১৯ মে ২০২৪ ১১:৩৭ এএম
আপডেট : ১৯ মে ২০২৪ ১৬:৪২ পিএম
১১ বছর পর এভারেস্ট চূড়ায় উড়ল লাল-সবুজ পতাকা। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন চট্টগ্রামের বাবর আলী। আজ ১৯ মে নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তিনি চূড়ায় পৌঁছান। পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়া জয় করেছেন তিনি। ছবি বাবর আলীর সৌজন্যে।