× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমিরাতের বন্দরে এমভি আব্দুল্লাহ

এস এম রানা, চট্টগ্রাম

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১১:৪৩ এএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ১২:০২ পিএম

মৃত্যুকূপে ৩৩ দিন জিম্মি থাকার পর ১৪ এপ্রিল যখন জলদস্যুরা জাহাজ থেকে নেমে যায়, তখনই নাবিকদের মনে বেঁচে ফেরার আশা স্থায়ী হয়। আকুতি বাড়ে ঘরে ফেরার, স্বজনদের দেখার, সন্তানদের আদর করে কোলে তুলে নেওয়ার। সেই স্বপ্ন বুনতে বুনতেই পরবর্তী আট দিন সাগরেই কাটিয়েছেন নাবিকরা। সোমালিয়া উপকূল থেকে জাহাজ নিয়ে পৌঁছে গেছেন দুবাইয়ের হারমিয়া বন্দরে।

গত রবিবার বহির্নোঙরে অবস্থান নিলেও কয়লা খালাসের জন্য বন্দরে পৌঁছাতে পারেনি। বন্দর জেটিতে পৌঁছার আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে সোমবার (২২ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টার পর এমভি আব্দুল্লাহ জেটিতে ভেড়ে। এর মধ্য দিয়ে শেষ হয় ৪৮ দিনের জলবাস। মাঝে ৩৩ দিনের জিম্মিকাল।

এস আর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম প্রতিদিনের বাংলাদেশকে এমভি আব্দুল্লাহ বন্দর জেটিতে পৌঁছার তথ্য নিশ্চিত করেছেন।

আমিরাতের বন্দরে এমভি আব্দুল্লাহ
আমিরাতের বন্দরে এমভি আব্দুল্লাহ
আমিরাতের বন্দরে এমভি আব্দুল্লাহ
আমিরাতের বন্দরে এমভি আব্দুল্লাহ
আমিরাতের বন্দরে এমভি আব্দুল্লাহ
আমিরাতের বন্দরে এমভি আব্দুল্লাহ
আমিরাতের বন্দরে এমভি আব্দুল্লাহ
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা