ইন্দ্রজিৎ কুমার ঘোষ
প্রকাশ : ১০ নভেম্বর ২০২২ ২০:৩০ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২২ ২০:৪৫ পিএম
আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পরেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় দিশেহারা মানুষ। বাজারমূল্যের চেয়ে ওএমএসের আটা ও চাল অনেকটা দাম কম হওয়ায় ট্রাকের পেছনে ছুটছে মধ্য ও নিম্ন আয়ের মানুষজন। এ পণ্য কিনতে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে অপেক্ষা করছে মানুষজন, কিন্তু অপেক্ষাকৃত মানুষজনের চেয়ে ওএমএসের পণ্য কম থাকায় অনেককে শেষবেলায় খালি হাতে ফিরতে হয়। ছবিটি রায় সাহেববাজার মোড় থেকে তুলেছেন ইন্দ্রজিৎ কুমার ঘোষ
ছোট্ট শিশুকে কোলে নিয়ে ওএমএসের ট্রাক থেকে পণ্য নিতে স্বাক্ষর করছেন একজন মা।
ওএমএসের ট্রাক থেকে পণ্য নিতে রোদে দাঁড়িয়ে ঘণ্টাার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে মানুষজন।
ওএমএসের ট্রাক থেকে পণ্য নিতে রোদে দাঁড়িয়ে ঘণ্টাার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে মানুষজন।
ওএমএসের ট্রাক থেকে চাল ও আটা নিচ্ছে মানুষজন।
ওএমএসের ট্রাক থেকে চাল ও আটা নিচ্ছে মানুষজন।