আরিফুল আমিন
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪ ১৬:২০ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪ ১৬:৫৪ পিএম
বিহারীদের তৈরি লাচ্ছা সেমাইয়ের খ্যাতি রয়েছে বেশ। এ বছর ঈদুল ফিতর সামনে রেখে মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে উৎপাদিত হচ্ছে লাচ্ছা সেমাই। ক্যাম্পে ছোট-বড় কয়েকটি অস্থায়ী মৌসুমি সেমাই কারখানায় চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। তবে কাঁচামালের দর বেড়ে যাওয়ায় সব ধরনের সেমাইয়ের দাম এবার বেড়েছে। প্রতি কেজি লাচ্ছা সেমাই মানভেদে বিক্রি হচ্ছে ২২০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত।